১০১৭। সাজ-সরঞ্জামের পরিমাণ (১৮৬১ সালের ৫নং আইনের ১২ ধারা) ঃ নিম্নোক্ত সাজ-সরঞ্জাম অনুমোদিত হইবে । সামগ্রী পরিমাণ (১)গাদার বন্দুকের স্লিং এবং বারুদের প্যাকেট জেলার বরাদ্দকৃত গাদার বন্দুকের সংখ্যার সহিত শতকরা ৫ ভাগ যোগ হইবে। (২) বেয়নেটের খাপ এবং বেয়নেটের ফ্রগস্ জেলায় বরাদ্দকৃত বেয়নেটের সহিত শতকরা ৫ ভাগ যোগ হইবে। (৩) বড় থলে জেলার গার্ড ও এসকর্ট বাহিনীর সংখ্যার সহিত শতকরা ৫ ভাগ যধগ হইবে। (৪)কুকরী,কুকরীর খাপ,কুকরীর ফ্রগস(দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার জন্য) স্পেশাল আর্মড ফোর্সের প্রধান কনস্টেবল, নায়েক ও কনস্টেবলগণের সংখ্যার সহিত শতকরা ৫ ভাগ যোগ হইবে। (৫)ওভারকোটের ফালি স্পেশাল আর্মড ফোর্সের…