(ক) ব্যবহৃত সাজ-সরঞ্জাম তালিকা পরিশিষ্ট ৫৯-এ দেওয়া হইয়াছে। সাজসরঞ্জাম ৪ বৎসর যাবত টেকসই হইবে বলিয়া লওয়া হইয়াছে। (খ) সার্জেন্ট,সহকারী সাব-ইন্সপেক্টর,প্রধান কনস্টেবল, নায়েক এবং কনস্টেবলদের সাজ-সরঞ্জাম উপ-মহাপরিদর্শকের লিখিত আদেশবলেই পাওয়া যাইবে । (গ) ক্রয় অনুমোদনের আবেদন সাধারণতঃ এপ্রিল ও অক্টোবর মাসেই করিতে হয়। যেকোন ধরনের সাজ-সরঞ্জামের আবেদনের জন্য,যাহার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট পরিমাণ রহিয়াছে, পুলিশ সুপার তেমন সংখ্যক সাজ-সরঞ্জামের জন্য জেলা পর্যায়ে রিপোর্ট করবেন এবং জেলার জন্য নির্দিষ্ট পরিমাণে সাজ-সরঞ্জাম অনুমোদিত হইবে। 1016. (a) A list of accoutrements in use is given in…