(ক) যেই সকল ইন্সপেক্টর, সার্জেন্ট ও দারোগা ছুটিতে যাইবেন,যদি তাহাদের নিকট কোন ক্ষুদ্র অস্ত্র থাকে তাহা হইলে তাহারা রিভলবার ও গোলাবারুদ তাহাদের জেলার সদর দফতরের পুলিশ অস্ত্রাগারে জমা দিবেন, যদি না পুলিশ সুপার তাহার নিজের বিবেচনায় অফিসারদিগকে তাহাদের অস্ত্র সঙ্গে না লইবার অনুমতি দেন। তবে অফিসারগণ এই ধরনের আবেদন করিলে পরে সাধারণতঃ এই অনুমতি দেওয়া হয়। (খ)প্রত্যেক জেলার সদর দফতরের পুলিশ অস্ত্রাগারে একটি রেজিস্ট্রার রক্ষণাবেক্ষণ করা হইবে, যাহারা ছুটিতে যাইবেন এমন অফিসারগণের সকল অস্ত্র ও গোলাবারুদের বিস্তারিত বিবরণ অন্তর্ভুক্ত করিতে হইবে। যেই সকল অফিসারগণ জেলা পুলিশ অস্ত্রাগারে তাহাদের অস্ত্র…