(ক) রিভলবার এবং রিভলবারের গুলি যখন কাজে লাগিবে না তখন তাহা আর্মড ইন্সপেক্টরের হেফাজতে বারুদখানায় একটি তালাবদ্ধ সিন্দুক অথবা আলমারীর মধ্যে থাকিবে।উক্ত সিন্দুক অথবা আলমারী পুলিশ সুপার কর্তৃক অনুমোদিত হইতে হইবে এবং উক্ত অনুমোদনের একটি কপি বাক্স অথবা আলমারীর গায়ে সাটিয়া দিতে হইবে। (খ)গুলি বারুদখানায় রাখতে হইবে এবং গোলাবারুদের রেজিস্টার একটি পৃথক অংশে তাহা দেখাইতে হইবে। গুলিবিহীন টোটার ১২টির বহুগুণিতক বাক্স ফেরত দেওয়ার পর বার্ষিক গুলির সরবরাহ অস্ত্রাগারে ইন্ডেন্ট দিয়া আনিতে হইবে। দ্রষ্টব্য ও ৯৮৮ নং প্রবিধান) (গ)আর্মড ইন্সপেক্টর জরুরী প্রয়োজনের জন্য একটি রিভলবার এবং অল্প কিছুসংখ্যক গুলি…