(ক)দেশের কয়েকটি নির্দিষ্ট জেলার পুলিশ অফিসারগণের ব্যবহারের জন্য রিভলবার অনুমোদন করা হইয়াছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হইতে ১৯০৯ সালের ২৯শে জুন ৫৮১ নং স্মারকে পত্র পাঠান হয়। (খ)রিভলবার এবং রিভলবারের গুলি বহিঃশুল্ক ব্যতীতই মহাপরিদর্শক কর্তৃক নিযুক্ত সরবরাহকারীর নিকট হইতে পাওয়া যাইবে। (গ)স্বীকৃত ধরনের একটি রিভলবার সার্জেন্ট এবং দারোগা পদমর্যাদা এবং তাহার উপরের প্রত্যেক অফিসারদের সাজ-সরঞ্জামের অংশ হিসাবে। (সরকার আদেশ নং ৩৮৬৩ পি জে তারিখ ২১শে সেপ্টেম্বর, ১৯২০ সাল) (ঘ)পুলিশ প্রশিক্ষণ কলেজ ব্যতিরেকে পুলিশের জন্য রিভলবারের গুলির পরিমাণ অনুমোদিত দায়িত্বপালনের জন্য (সার্ভিস) রিভলবার প্রতি ২৪…