(ক)যেকোন সরাস্ত্রাদি সামগ্রী প্রেরণের পূর্বে নিম্নোক্ত নির্দেশাবলী মানিয়া চলিতে হইবে । (১) সামগ্রীর প্রকৃত নাম এবং নং সুনির্দিষ্ট ভাউচারের অন্তর্ভুক্ত করিতে হইবে।[ আইএ ফরম জেউ-২০৯৬)। (২)প্রত্যেক বাক্সেই আর্মি ফরম নং জি ১০২৮-এর একটি করিয়া প্যাকিং নোট দিতে হইবে,প্যাকেটের ভিতর কি রহিয়াছে এবং যিনি প্যাকেট করিয়াছেন তাহার নাম প্যাকেটের উপর থাকিবে। প্যাকিং করা প্যাকেট অথবা বাক্সের ওজন এবং যেই স্টেশন হইতে দ্রব্য সামগ্রী পাঠান হইয়াছে, সেই স্টেশনের নাম প্রাপ্তি এবং বিতরণী ভাউচার দেখাইয়া (আইএ ফরম নং জেড-২০৯৬) তাহার সহিত রেলওয়ে প্রাপ্তি রসিদ সংযোজন করিয়া অস্ত্রাগারে পাঠাইতে হইবে। (৪)…