সরকারী দায়িত্ব পালন উপলক্ষে কোন পুলিশ অফিসার কর্তৃক অথবা পুলিশ। অফিসারের বিরুদ্ধে দেওয়ানী বা ফৌজদারী মোকদ্দমা দায়ের হইলে নিম্নোক্ত কার্যপদ্ধতি অনুসরণ করিতে হইবে। (১) পুলিশ অফিসার কর্তৃক দেওয়ানী বা ফৌজদারী ব্যবস্থা গ্রহণের পূর্বে অনুমতি লওয়া প্রয়োজনঃ সরকারী দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত পুলিশ অফিসার প্রতিকার পাইতে চাহিলে, তিনি নিজস্ব খরচে দেওয়ানী অথবা ফৌজদারী মামলা দায়ের করিতে চাহেন কিনা, অথবা সরকারের নির্দেশে ও সরকারী খরচায় নিজ খামে উক্ত মামলা দায়ের করাইতে চাহেন কিনা, সেই সম্বন্ধে উধ্বতন অফিসারের বরাবরে লিগ্যাল রিমেব্রান্সারের নিকট সরকারের নির্দেশে যাঞা করিয়া মামলার বিবরণ পাঠাইবেন।…