(ক)ক্ষুদ্র অস্ত্র ও গোলাবারুদ ব্যতিরেকে কোন অস্ত্র অথবা সমরাস্ত্রাদি সামগ্রী যখন অকেজো অথবা মেরামতের অযোগ্য বলিয়া জেলা অস্ত্র নির্মাতা ঘোষণা করেন,তাই আইএ ফরম নং জেড-২০৯৮-এ প্রতিবেদন সরাসরি ভারপ্রাপ্ত অফিসার, অস্ত্রাগারে পাঠাইতে হইবে,ইহার সহিত একটি অনুরোধপত্রে অস্ত্র পুনরায় পাঠান অথবা মেরামতের জন্য তাহাদের অস্ত্র অস্ত্রাগারে পাঠাইবার অনুমতি চাহিতে হইবে। তাহারা সুনির্দিষ্ট আদেশ ব্যতিরেকে কোনক্রমেই অস্ত্র ক্রয় করিবেন না অথবা নষ্ট করিয়া ফেলিবেন না। [দ্রষ্টব্য ৯৮৭ প্রবিধান (ট)] (খ)অস্ত্র,অস্ত্রের প্রয়োজনীয় সরঞ্জাম অংশ অথবা সমরাস্ত্রাদি সামগ্রী ইত্যাদি ফেরত পাঠাইবার অনুমতির আবেদনে ইহা অত্যন্ত…