(ক)প্রত্যেক জেলা এবং পুলিশ প্রশিক্ষণ কলেজের জন্য একজন করিয়া অস্ত্র নির্মাণ কনস্টেবল অনুমোদন করা হইয়াছে। প্রকৃত জনবল বিসপর্ণ সেই সকল অনুসারেই নির্ধারিত হইবে,যেমন,যদি পুলিশ ও জেলখানার অস্ত্রের পরিমাণ দুইশত অথবা কম হয় তাহা হইলে একজন কনস্টেবল,যদি অস্ত্রের পরিমাণ দুই শতাধিক হইলে পরে দুই জন এবং অন্ত্রের পরিমাণ চারশত-এর বেশি হইলে তিন জন এবং পরবর্তীতে একই নিয়মে লোকবল কাজে লাগাইতে হইবে। (খ)অস্ত্র নির্মাতাগণ কারা বিভাগের অন্তর্ভুক্ত সকল অস্ত্ৰ মেরামত করিবেন। তাহারা এই সমঝোতায় ইহা করিবেন যে,প্রয়োজনীয় সাজ-সরঞ্জাম বিভাগ হইতেই সরবরাহ করা হইয়াছে। (গ)তাহারা প্রত্যেক সপ্তাহে কমপক্ষে একবারের কম…