(ক) পুলিশ সুপারের তত্ত্বাবধানে প্রত্যেক সপ্তাহে একবার অথবা প্রয়োজন হইলে পরে অস্ত্র পরিষ্কার করিতে হইবে। (খ)সকল গাদার বন্দুক প্রত্যেক ৬ মাস অন্তর একবার করিয়া আগাগোড়া খুলিয়া পরিষ্কার ও মেরামত করিতে হইবে।আর্মড ইন্সপেক্টর ইহা দেখিবেন যে,প্রত্যেকটি অস্ত্র ঠিকমত মেরামত করা হইয়াছে এবং আগামীতে আনুমানিক কোন তারিখে মেরামত করা হইবে তাহার একটি তালিকা প্রণয়ন করিবেন।তিনি মাঝে মধ্যে যথাসম্ভব অস্ত্র নির্মাতাদের কাজ দেখাশুনা করিবেনযখন তাহারা অস্ত্র পুনঃস্থাপন,খোলা এবং মেরামত কাজ করিবেন। (গ)আর্মড ইন্সপেক্টর মেরামতের তারিখের সুষ্ঠু রেকর্ড রক্ষার লক্ষ্যে এই সকল তারিখগুলি বিপি ফরম নং ১৮৮-এর মন্তব্য কলামে…