(ক) বেসামরিক মুখ্য অস্ত্র নির্মাতা অস্ত্র পরিদর্শন করিবেন। (খ) এই পরিদর্শনের সময় নিম্নোক্ত প্রক্রিয়া মানিয়া চলিতে হইবে। (১) প্রত্যেক বৎসরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সকল উপ-মহাপরিদর্শকগণ মহাশকের নিকট প্রতিবেদন পেশ করিবেন যে,কবে কোন তারিখ তাহারা সর্বশেষ কোন কোন জেলা পরিদর্শন করিয়াছেন,প্রয়োজন হিসাবেই তাহারা পরিদর্শন করিয়াছেন ইহা ব্যতীত যদি তিনি মনে করেন তাহা হইলে বেসামরিক মুখ্য অস্ত্র নির্মাতা তাহারই পছন্দসই সকল অস্ত্র পরিদর্শন করিবেন। (২)মহাগরিদর্শক এই প্রতিবেদন পাইবার পর আগামী অর্থ বৎসরে মুখ্য অস্ত্র নির্মাতা কোন কোন জেলায় পরিদর্শনে যাইবেন তাহা তিনি বাছাই করিবেন এবং এই ব্যাপারে…