যে সকল পুলিশ অফিসারের বিরুদ্ধে কোন ফৌজদারী বা দেওয়ানী মামলা দায়ের হইয়াছে তাহারা তৎক্ষণাৎ সেই সম্পর্কে সুপারিন্টেন্ডেন্টকে অথবা নিজের উধ্বতন অফিসারকে জানাবেন। ভাষ্য পুলিশ অফিসারের বিরুদ্ধে ফৌজদারী বা দেওয়ানী মামলা দায়ের করা হইলে উহা সঙ্গে সঙ্গে সুপারিন্টেন্ডেন্টকে অথবা সংশ্লিষ্ট উর্ধ্বতন অফিসারকে জানাইতে হইবে । উচ্চতর আদালতের সিদ্ধান্তসমূহ কোন পুলিশ অফিসারের বিরুদ্ধে কোন দেওয়ানী বা ফৌজদারী মামলা দায়ের হইলে বিষয়টি এসপি অথবা প্রত্যক্ষ উধ্বতন কর্মকর্তাকে জানানো সংশ্লিষ্ট পুলিশ অফিসারের জন্য বাধ্যতামূলক। দেওয়ানী মামলার অর্থঃ অভিযোগ ব্যতীত দায়েরকৃত মামলাকে মামলা বলা যায় না। [ভেংকট বনাম…