৯। (১) সরকার, কমিশনের সদস্য পদে নিয়োগের জন্য সুপারিশ প্রদানের উদ্দেশ্যে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি বাছাই কমিটি গঠন করিবে, যথা:- (ক) বাংলাদেশের প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত সুপ্রীম কোর্টের আপীল বিভাগের ১ (এক) জন বিচারপতি; (খ) জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন; (গ) মন্ত্রিপরিষদ সচিব; (ঘ) জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মনোনীত ১ (এক) জন সরকার দলীয় এবং একজন বিরোধী দলীয় সংসদ-সদস্য; (ঙ) সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; (চ) বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান; (২) অন্যূন ৫ (পাঁচ) জন সদস্যের উপস্থিতিতে বাছাই কমিটির কোরাম গঠিত হইবে। (৩) যেক্ষেত্রে সংসদ…