৮। কোনো ব্যক্তি কমিশনের সদস্য হইবার যোগ্য হইবেন না, যদি- (ক) তিনি দেউলিয়া বা ঋণখেলাপি ঘোষিত হন; বা (খ) তিনি বাংলাদেশের নাগরিক না হন বা বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেন; বা (গ) তিনি কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকেন এবং উক্ত কর্ম হইতে অব্যাহতি বা সাময়িক অব্যাহতি গ্রহণ না করেন; বা (ঘ) তিনি দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন বা অন্য কোনো অসদাচরণের কারণে সরকারি চাকরি হইতে বরখাস্ত, অপসারিত বা বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত হন; বা (ঙ) তিনি ফৌজদারি অপরাধে কারাদণ্ড ভোগ করেন; (চ) তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য হন; বা (ছ) ইহাতে তাহার কোনো স্বার্থের সংঘাত ঘটে বা থাকে।