৭। (১) রাষ্ট্রপতি, বাছাই কমিটির সুপারিশক্রমে, কমিশনের চেয়ারপার্সন ও সদস্যগণকে নিয়োগ করিবেন। (২) চেয়ারপার্সন ও সদস্যগণ, তাহাদের যোগদানের তারিখ হইতে অনধিক ৪ (চার) বৎসর মেয়াদের জন্য নিযুক্ত হইবেন: তবে শর্ত থাকে যে, উক্ত মেয়াদ অতিবাহিত হইবার পর সদস্যগণ পুনর্নিয়োগের যোগ্য হইবেন না।