৬। (১) কমিশন নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ বা হাইকোর্ট বিভাগের ১ (এক) জন অবসরপ্রাপ্ত বিচারক, যিনি ইহার চেয়ারপার্সনও হইবেন; (খ) সরকারের জাতীয় বেতন স্কেলের (গ্রেড-১) পদমর্যাদার (জেলা ম্যাজিস্ট্রেটের কাজের অভিজ্ঞতাসম্পন্ন) নিম্নে নহেন, এমন ১ (এক) জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা; (গ) সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বিশ্ববিদ্যালয়ের ১ (এক) জন কর্মরত বা অবসরপ্রাপ্ত অধ্যাপক; (ঘ) মানবাধিকার উন্নয়ন বা বাস্তবায়নে কিংবা সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে অন্যূন ১৫ (পনেরো) বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন ১ (এক) জন মানবাধিকারকর্মী; (ঙ) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১) এর…