২৭। (১) কমিশন, প্রত্যেক অর্থবৎসর সমাপ্তির পর তাহার পরিচালনা, প্রশাসন ও তৎকর্তৃক সম্পাদিত সকল কার্যাবলির বিবরণ সংবলিত একটি বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করিবে। (২) উক্ত প্রতিবেদন, অর্থবৎসর সমাপ্তির পরবর্তী ৩ (তিন) মাসের মধ্যে কমিশন রাষ্ট্রপতির নিকট পেশ করিবে। হইবে। (৩) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, এতদসংক্রান্ত অন্যান্য বিষয়াবলি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।