২৪। (১) কমিশন, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আইন, অপরাধ-বিজ্ঞান, পুলিশ-বিজ্ঞানের সহিত সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষার্থীদের জন্য নিয়মিত ইন্টার্নশিপের ব্যবস্থা করিবে। (২) ইন্টার্নশিপের সংখ্যা ও শর্তাদি নির্ধারণে কমিশন এই সংক্রান্ত সরকারি ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ অনুসরণ করিতে পারিবে।