২২। কমিশন, উহার বিশেষ ধরনের কারিগরি কার্য বা গবেষণা সম্পাদনের নিমিত্ত সংশ্লিষ্ট কার্যে অভিজ্ঞতা, দক্ষতা এবং সুনাম রহিয়াছে এইরূপ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হইতে সরকার কর্তৃক বা কমিশনের প্রবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরামর্শক সেবা গ্রহণ করিতে পারিবে।