২০। (১) কমিশনের কার্যক্রম সভার মাধ্যমে পরিচালনা করা হইবে। (২) কমিশনের সকল সভায় চেয়ারপার্সন সভাপতিত্ব করিবেন। (৩) চেয়ারপার্সনের অনুপস্থিতিতে উপস্থিত সদস্যগণের মধ্য হইতে জ্যেষ্ঠ সদস্য সভার সভাপতিত্ব করিবেন। (৪) সংখ্যাগরিষ্ঠ সদস্যগণের উপস্থিতিতে সভার কোরাম গঠিত হইবে। (৫) উপস্থিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠ (Majority) ভোটে কমিশনের সিদ্ধান্ত গৃহীত হইবে। (৬) কোনো বিষয়ে সদস্যগণের ভোট সমান দুই ভাগে বিভক্ত হইলে চেয়ারপার্সন নির্ধারণী (কাস্টিং) ভোট প্রদান করিতে পারিবেন। (৭) বিশেষ কোনো বিষয়ে পরামর্শের জন্য কমিশন যেকোনো বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানাইতে পারিবে। (৮) কার্যাদি পরিচালনার জন্য কমিশন ইহার প্রবিধান প্রণয়ন…