২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে- (ক) “অনুসন্ধান” অর্থ কোনো অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে পরিচালিত প্রক্রিয়া; (খ) “কমিশন” অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত পুলিশ কমিশন; (গ) “চেয়ারপার্সন” অর্থ কমিশনের চেয়ারপার্সন; (ঘ) “তদন্ত” অর্থ কোনো অভিযোগের প্রাথমিক সত্যতা প্রতীয়মান হইবার পর উক্ত অভিযোগের সত্যতা নিশ্চিতরূপে নির্ধারণ, তাহার প্রকৃতি ও কারণ নিরূপণ, দায়ী ব্যক্তি বা কর্তৃপক্ষ শনাক্তকরণ, দায়ের পরিধি নির্ধারণ এবং সম্ভাব্য প্রতিকারমূলক ব্যবস্থা সম্পর্কে সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ ও প্রতিবেদন প্রস্তুত সম্পর্কিত কার্যক্রম; (ঙ) “দেওয়ানি কার্যবিধি” অর্থ Code of…