১৮। কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত তথ্যপ্রমাণ কমিশন, নাগরিক অভিযোগ ব্যবস্থাপনা কমিটি, পুলিশ সংক্ষোভ নিরসন কমিটি বা তদন্তকারী কর্মকর্তার নিকট প্রকাশ করিলে তিনি জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইন, ২০১১ (২০১১ সনের ৭ নং আইন) এর অধীন সুরক্ষার অধিকারী হইবেন এবং উক্ত আইনের উদ্দেশ্য পূরণকল্পে কমিশন, নাগরিক অভিযোগ ব্যবস্থাপনা কমিটি, পুলিশ সংক্ষোভ নিরসন কমিটি বা তদন্তকারী কর্মকর্তা উপযুক্ত কর্তৃপক্ষ হিসাবে গণ্য হইবে।