১৭। ধারা ১৫ বা ১৬ এর অধীন তদন্তের স্বার্থে নাগরিক অভিযোগ ব্যবস্থাপনা কমিটি বা পুলিশ সংক্ষোভ নিরসন কমিটি লিখিতভাবে যথোপযুক্ত কর্তৃপক্ষকে অভিযোগকারী, সামাজিক যোগাযোগ মাধ্যম বা সংবাদমাধ্যমে তথ্য প্রকাশকারী, ভুক্তভোগী বা কোনো সাক্ষীর গোপনীয়তা রক্ষার্থে কিংবা প্রতিশোধ, ভীতিপ্রদর্শন, হুমকি বা যেকোনো প্রকার বিরূপ কার্য হইতে নিরাপত্তা ও সুরক্ষা প্রদানের লক্ষ্যে উপযুক্ত যেকোনো অন্তর্বর্তীকালীন নির্দেশনা প্রদান করিতে পারিবে এবং কমিটি কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত নির্দেশনা বাস্তবায়ন করিয়া কমিশনকে অবহিত করিবে।