১৩। কমিশন নিম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করিবে, যথা:- (১) পুলিশি কার্যক্রমে দক্ষতা ও উৎকর্ষ আনয়ন, শৃঙ্খলা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সুপারিশ প্রদান: (ক) নিয়মিত পরিবীক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের সততা, শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করিবার লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রদান; (খ) নাগরিকদের মৌলিক অধিকার, মানবাধিকার এবং মানবসত্তার মর্যাদা ও মূল্যবোধ সুরক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে পুলিশি কার্যক্রম পরিবীক্ষণ এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান; (গ) সমাজে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করিতে ফৌজদারি বিচারব্যবস্থায় অপরাধ তদন্ত ও প্রসিকিউশন…