ধারাঃ ৯। জেলা পুলিশ সুপারের লিখিত অনুমতি ব্যতীত অথবা উক্ত বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত অপর কোন কর্মকর্তার পূর্ব অনুমোদন ব্যতিরেকে কোন পুলিশ সদস্য দায়িত্ব হইতে অবমুক্ত হইতে পারিবে না অথবা জেলা পুলিশ সুপারের অনুমোদন ব্যতীত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে কমপক্ষে দুই মাসের লিখিত নোটিশ না দিয়া কেহ পুলিশের কার্যে ইস্তফা দিতে পারিবে না।