ধারাঃ ৮। এই আইনের ৪ ধারায় উল্লিখিত কর্মকর্তা ব্যতীত পুলিশ বাহিনীতে নিযুক্তির সময় প্রত্যেক পুলিশ সদস্য এই আইনের সংযুক্তিতে প্রদত্ত ফরমে একটি সনদপত্র (Certificate) পাইবে যাহা মহাপুলিশ পরিদর্শক বা তৎকর্তৃক নিযুক্ত কোন কর্মকর্তার মোহরাঙ্কিত হইবে। সনদপত্রধারী ব্যক্তি ইহার বলে পুলিশ সদস্যের ক্ষমতা, কার্যাবলী এবং সুযোগের অধিকারী হইবে। সনদপত্র সমর্পণ সনদধারী ব্যক্তির কোন কারণে পুলিশ সদস্য হিসেবে নিযুক্তির অবসান ঘটিলে উক্ত সনদ কার্যকারিতা হারাইবে এবং সে উহা গ্রহণের নিমিত্ত ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তার নিকট সমর্পণ করিবে। দপ্তর হইতে সাময়িক বরখাস্ত হইলে কোন পুলিশ সদস্যের নিয়োগের অবসান ঘটে না। এইরূপ…