ধারাঃ ৭। কোন অযোগ্যতা, দোষ-ত্রুটি বা কর্তব্যে অবহেলার দরুন অধঃস্তন কর্মচারীকে চাকুরী হইতে যেকোন সময় বরখাস্ত অথবা সাসপেন্ট করার অথবা পদাবনতির আদেশ দিবার ক্ষমতা সরকার কর্তৃক বিভিন্ন সময়ে প্রণীত নিয়ম সাপেক্ষে ইন্সপেক্টর জেনারেল, ডিআইজি, সহকারী আইজি এবং জেলার পুলিশ সুপারের থাকিবে। ইহা ব্যতীত অসতর্কভাবে বা অবহেলা করিয়া কার্য করিবার দায়ে অধঃস্তন পুলিশ কর্মচারীকে তাহারা নিম্নলিখিত এক বা একাধিক শাস্তি দিতে পারিবেনঃ- (ক) অনধিক এক মাসের বেতনের সমপরিমাণ জরিমানা (খ) অনধিক পনের দিন পর্যন্ত ব্যারাকে আটক করা এবং গার্ড ডিউটি অথবা অন্য কোন শ্রমসাধ্য কাজ দেওয়া। (গ) সদাচরণ বেতন হইতে বঞ্চিত করা। (ঘ) কোন বিশেষ…