ধারাঃ ৪-ক। (১) সরকার প্রয়োজন মনে করিলে যেকোন সময় একজন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক নিয়োগ করিতে পারিবে। (২) অনুরূপভাবে নিযুক্ত পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, মহাপুলিশ পরিদর্শক কর্তৃক অর্পিত কর্তব্য ও দায়িত্ব পালন করিবেন এবং উক্ত কর্তব্য ও দায়িত্ব পালনে তিনি মহাপুলিশ পরিদর্শকের অনুরূপ ক্ষমতা প্রয়োগ করিবেন।