ধারাঃ ৪৬। (১) এই আইন ইহার নিজস্ব গতিতে কোন স্থানে বলবৎ বা কার্যকরী হইবে না। তবে সরকার তৎকর্তৃক সরকারি গেজেটে প্রকাশিত আদেশবলে সম্পূর্ণ আইনটি বা উহার কোন অংশ বিশেষ যে কোন স্থানে বলবৎ করিতে পারিবে। অতঃপর এইরূপ সরকারি আদেশে নির্ধারিত সম্পূর্ণ আইনটি অথবা উহার অংশবিশেষ অনুরূপ স্থানে বলবৎ হইবে। (২) এই আইনটির সম্পূর্ণ অথবা উহার অংশবিশেষ যখন বলবৎ হইবে, তখন সরকারি গেজেটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে, এই আইনের সহিত সঙ্গতি রাখিয়া নিম্নোক্ত উদ্দেশ্যে সরকার বিভিন্ন সময় বিধিমালা প্রণয়ন করিতে পারিবে- (ক) এই আইনের দ্বারা বা অধীনে ম্যাজিষ্ট্রেট এবং পুলিশ অফিসারের দায়িত্ব ও কর্তব্য পালনের কার্যপদ্ধতি নিয়ন্ত্রণ…