ধারাঃ ৪৪। প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সময়ে সময়ে সরকার কর্তৃক নির্ধারিত ফরমে জেনারেল ডায়েরী সংরক্ষণ করিতে হইবে। এই ডায়েরীতে অগ্রাধিকার ভিত্তিতে সকল নালিশ এবং অভিযোগ, গ্রেফতারকৃত সকল ব্যক্তির নাম, অভিযোগকারীদের নাম, অভিযোগকৃত অপরাধ এর বিবরণ, ধৃত ব্যক্তিদের দখল বা অন্যথা হইতে প্রাপ্ত অস্ত্রাদি বা সম্পত্তি এবং যাচাইতব্য সাক্ষীদের নামসমূহ রেকর্ড করিতে হইবে। জেলার ম্যাজিষ্ট্রেটের এই ডায়েরী তলব করিবার এবং পরিদর্শন করিবার অধিকার থাকিবে।