ধারাঃ ৪৩। কোন বিশেষ কার্যের দরুন কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের কিংবা কোন কার্যের নিমিত্ত কোন পুলিশ সদস্যের নামে মামলা রুজু হইলে অভিযুক্ত পুলিশ সদস্য ম্যাজিষ্ট্রেটের আদেশ বা প্রদত্ত পরোয়ানা মূলে উহা করিয়াছে বলিয়া আত্মপক্ষ সমর্থন করিতে পারিবে। ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত বলিয়া দাবীকৃত উক্ত আদেশের পরোয়ানা দাখিল এর মাধ্যমে বিবাদীর অজুহাত গ্রাহ্য প্রমাণিত হইবে এবং ম্যাজিস্ট্রেটের অধিক্ষেত্র সংক্রান্তে কোন ত্রুটি থাকিলেও বিবাদী তাহার পক্ষে একটি ডিক্রী প্রাপ্য হইবে। আদালত ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরের সত্যতা সম্পর্কে সন্দেহ করিবার কোন কারণ না দেখিলে ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরের প্রমাণ লওয়া…