ধারাঃ ৪২। এই আইন এর কোন বিধান অনুসারে কৃত কোন অপরাধ বা অপরাধ সংঘটনের প্রচেষ্টার জন্য কাহারও বিরুদ্ধে সাধারণ পুলিশী এখতিয়ারে কোন ব্যবস্থা গ্রহণ বা মামলা দায়ের করিতে হইলে অপরাধ করার তিন মাসের মধ্যে তাহা করিতে হইবে এবং ব্যবস্থা গ্রহণের প্রারম্ভ হইতে অন্তত এক মাস পূর্বে বিবাদী অথবা পুলিশ সুপার অথবা সহকারী পুলিশ সুপারকে এই ব্যবস্থা গ্রহণ এবং তাহার কারণ লিখিতভাবে জানাইয়া নোটিশ দিতে হইবে। ক্ষতিপূরণ প্রস্তাবঃ- এইরূপ ব্যবস্থা গ্রহণের পূর্বেই যদি যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণের প্রস্তাব করা হয় তবে কোন বাদী এইরূপ ব্যবস্থা গ্রহণের ফলে ক্ষতিপূরণ পাইবে না অথবা এইরূপ ব্যবস্থা গ্রহণের আবেদন উত্থাপিত হইলে যদি…