ধারাঃ ৪। একটি সাধারণ পুলিশ জেলার সকল অংশের পুলিশের সকল প্রশাসনিক ক্ষমতা মহাপুলিশ পরিদর্শক এবং সরকারের বিবেচনা অনুযায়ী উপ-মহাপুলিশ পরিদর্শকগণ অথবা সহকারী মহাপুলিশ পরিদর্শকগণের উপর অর্পিত হইবে। জেলার পুলিশ প্রশাসন ব্যবস্থা জেলা ম্যাজিস্ট্রেটের স্থানীয় এখতিয়ারাধীন এলাকায় এইরূপ ম্যাজিস্ট্রেটের সাধারণ নিয়ন্ত্রণ ও নির্দেশনাধীনে জেলা সুপারিন্টেন্ডেন্ট এবং এইরূপ সহকারী জেলা সুপারিন্টেন্ডেন্টের উপর ন্যস্ত থাকিবে যেইরূপ সরকার প্রয়োজন বিবেচনা করিবে।