ধারাঃ ৩৭। ১৮৬০ দন্ডবিধির ৬৪ হইতে ৭০ ধারা এবং ১৮৮২ সালের ফৌজদারী কার্যবিধি ৩৮৬ হইতে ৩৮৯ ধারায় বর্ণিত দন্ড ও জরিমানা সম্পর্কিত বিধানসমূহ এই আইনের অধীনে ম্যাজিষ্ট্রেটের আদালতে বিচারে দন্ডাদেশ এবং জরিমানার ক্ষেত্রে প্রযোজ্য হইবে; তবে শর্ত থাকে যে, প্রথমোক্ত বিধির ৬৫ ধাারায় যাহা কিছুই থাকুক না কেন এই আইনের ৩৪ ধারার অধীনে অর্থদন্ড প্রাপ্ত কোন ব্যক্তি এইরূপ জরিমানা পরিশোধে খেলাপ করিলে অনধিক ৮ দিনের কারাদন্ডে দন্ডিত হইবে।