ধারাঃ ৩৬। এই আইনে যে সকল কার্য অপরাধজনক বলিয়া বর্ণিত হইয়াছে, তাহার যে কোন কার্য যদি অপর কোন আইন বা বিধি দ্বারা অপরাধ বলিয়া বর্ণিত হইয়া থাকে, তবে এই আইনের বিধান অপরাধীকে উল্লিখিত অপর কোন আইন বা বিধি অনুসারে বিচার করা বা শাস্তি প্রদান এবং অনুরূপ অপর কোন আইনে বা বিধিতে যদি উক্তরূপ অপরাধের জন্য এই আইনে নির্ধারিত শাস্তির চাইতে গুরুতর শাস্তি দানের বিধান থাকে তবে সেইরূপ গুরুতর শাস্তি প্রদানে বাধা বলিয়া বিবেচ্য হইবে না। অবশ্য একই অপরাধের জন্য অপরাধীকে দুইবার শাস্তি দেওয়া চলিবে না।