ধারাঃ ৩৪-ক। (১) কোন চিত্ত বিনোদনস্থলে দর্শক প্রবেশের টিকেট যে মূল্যে বিক্রয় করা হইয়াছিল তদপেক্ষা উচ্চতর মূল্যে এইরূপ টিকেট কোন ব্যক্তি পুনরায় বিক্রয় করিবে না বা তজ্জন্য প্রস্তাব দিবে না। ব্যাখ্যাঃ এই ধারায় ‘চিত্তবিনোদন’ অর্থ কোন প্রদর্শনী, অভিনয়, প্রমোদ, ক্রীড়া বা খেলাধুলার অনুষ্ঠান যেখানে টিকেট দেখাইবার পর লোকজনকে দর্শকরূপে প্রবেশ করিতে দেওয়া হয় এবং ‘চিত্তবিনোদনস্থল’ বলিতেও অনুরূপ অর্থ বুঝাইবে। (২) কোন ব্যক্তি (১) উপ-ধারার বিধান লঙ্ঘন করিলে তিন মাস পর্যন্ত কারাদন্ড বা একশত টাকা পর্যন্ত অর্থদন্ড বা উভয়বিধ দন্ডে দন্ডনীয় হইবে। (৩) কমপক্ষে সাব-ইন্সপেক্টর বা সার্জেন্ট পদমর্যাদার কোন পুলিশ অফিসার…