ধারাঃ ৩৪। এই ধারায় বর্ণিত বিধিসমূহ সরকার কর্তৃক বিশেষভাবে যে শহরে বলবৎ হইয়াছে, সেইখানে কোন প্রকাশ্য স্থানে বা রাস্তায় বা জনপথে যদি কেহ নিম্নলিখিত অপরাধজনক কার্য করে, যাহার দ্বারা শহরের লোক বা বাসিন্দাগণের বিঘ্ন, অসুবিধা, ঝুঁকি, বিপদ কিংবা ক্ষতি সাধিত হইতে পারে, তাহা হইলে ম্যাজিষ্ট্রেটের আদালতে বিচারে তাহার অনূর্ধ্ব ৫০ টাকা পর্যন্ত জরিমানা অথবা ৮ দিন পর্যন্ত সশ্রম কিংবা বিনাশ্রম কারাদন্ড হইবে এবং যে কোন পুলিশ সদস্য তাহার সম্মুখে কাহাকেও এইরূপ কোন অপরাধ করিতে দেখিলে তাহাকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করিতে পারিবে:- (১) গবাদি পশু জবাই করা বা পরিষ্কার করা কিংবা বেপরোয়াভাবে বা উন্মত্তভাবে কোন পশুতে…