ধারাঃ ৩২। শেষোক্ত তিনটি ধারা অনুসারে দেওয়া আদেশের বিরুদ্ধাচরণ করিলে বা মান্য না করিলে অথবা কোন বাধা সৃষ্টি করিলে কিংবা গান-বাজনা বা সভা এবং মিছিল/ শোভাযাত্রা সংক্রান্তে পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপার প্রদত্ত লাইসেন্সের শর্ত লঙ্ঘন বা অমান্য করিলে এবং তদ্দরুপ ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারে দোষী সাব্যস্ত হইলে প্রত্যেক ব্যক্তি অনূর্ধ্ব দুইশত টাকা পর্যন্ত জরিমানায় দন্ডিত হইবে।