ধারাঃ ৩১। জনসাধারণের চলাচলের রাস্তায়, জনপথে, সরণীতে, ঘাটে বা অবতরণের স্থানে এবং যেইখানে সর্বদা জনসমাগম হয়, সেইখানে শান্তি-শৃংখলা রক্ষা করা এবং জনপথ বা সড়কে বা উপসনাস্থলের পাশ্ববর্তী এলাকায় গণ-প্রার্থনার সময় জনসমাবেশ এবং মিছিল/ শোভাযাত্রার কারণে প্রতিবন্ধকতা নিবারণ এবং যে কোন কারণে রাস্তা, সড়ক, সরণী, ঘাট বা অবতরণস্থলে ভীড় এবং প্রতিবন্ধকতা নিবারণ করা পুলিশের কর্তব্য।