ধারাঃ ৩০-ক। (১) উপর্যুক্তভাবে সর্বশেষ ধারার অধীনে প্রদত্ত লাইসেন্সের শর্ত লঙ্ঘন করিলে যে কোন ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার কিংবা পুলিশ পরিদর্শক বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোভাযাত্রা/ মিছিল বন্ধ করিয়া দিতে পারিবেন এবং উহাকে বা পূর্বে বর্ণিত কোন শর্তভঙ্গকারী যে কোন সমাবেশকে ছত্রভঙ্গ হইবার আদেশ দিতে পারিবেন। (২) অনুরূপ কোন মিছিল/ শোভাযাত্রা বা জনসমাবেশ পূর্ববর্তী উপধারার অধীনে জারীকৃত কোন আদেশ পালন করিতে অবজ্ঞা বা অস্বীকার করিলে উহা অবৈধ জনতা বলিয়া বিবেচিত হইবে। দ্রষ্টব্যঃ অবৈধ জনতা বলিয়া গণ্য হইবার পর উক্ত জনতা সম্পর্কে ফৌজদারী কার্যবিধি আইনের ১২৭, ১২৮, ১২৯, ১৩০ ও ১৩১…