ধারাঃ ৩০। (১) জেলার পুলিশ সুপার অথবা সহকারী জেলা পুলিশ সুপার পরিস্থিতি অনুযায়ী জনসাধারণের চলাচলের রাস্তায়, জনপথ বা সরণীতে জনসমাবেশ শোভাযাত্রা/মিছিল নিয়ন্ত্রণ করিতে পারিবেন এবং কোন কোন রাস্তায় কোন সময় উক্ত মিছিল/শোভাযাত্রা যাইতে পারিবে তাহার নির্দেশ দিতে পারিবেন। (২) তিনি যদি আশঙ্কা করেন যে, কোন ব্যক্তিবর্গ বা শ্রেণী এইরূপ রাস্তা, সড়ক বা সরণীতে সভা আহবান করে বা জমায়েতের উদ্যোগ গ্রহণ করে বা মিছিল/শোভাযাত্রা করিতে উদ্যোগী হয় যাহা নিয়ন্ত্রণ না করা হইলে শান্তিভঙ্গের কারণ ঘটাইবে বলিয়া জেলার বা মহকুমার ম্যাজিস্ট্রেটের নিকট বিবেচিত হয় তাহা হইলে তিনি এইরূপ সভার আহবানকারী বা জমায়েতকারী বা…