ধারাঃ ২-ঘ। সরকার আইনসঙ্গতভাবে যে কোন সাধারণ পুলিশ জেলায় অন্তর্ভূক্ত বা নিয়োগপ্রাপ্ত পুলিশ বাহিনীর যে কোন সদস্যকে বাংলাদেশের অন্য যে কোন সাধারণ পুলিশ জেলায় নিয়োগ করিতে পারিবে এবং ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর বিধানানুযায়ী পুলিশ কর্মকর্তাগণের উপর অর্পিত ক্ষমতা, তাহারা তাহাদের স্ব-স্ব পুলিশ জেলার স্থানীয় আওতা বা এখতিয়ার নির্বিশেষে প্রয়োগ করিতে পারিবে।