ধারাঃ ২-গ। এই আইনের উদ্দেশ্যে এইরূপ প্রতিটি জেলার সমগ্র পুলিশ সংগঠন একটিমাত্র পুলিশ বাহিনী বলিয়া বিবেচিত হইবে এবং সরকারের আদেশ বলে আনুষ্ঠানিকভাবে এইরূপ পুলিশ বাহিনীতে নিযুক্ত হইবে এবং বিভিন্ন সময়ে সরকার কর্তৃক প্রদত্ত আদেশ মোতাবেক নির্ধারিত পদ্ধতিতে নির্ধারিত সংখ্যক কর্মকর্তা ও পুলিশ কর্মচারী লইয়া এইরূপ বাহিনী গঠিত হইবে। এই পুলিশ বাহিনীতে ডেপুটি সুপারিন্টেন্ডেন্টের অধঃস্তন পদের সদস্যবর্গের বেতন ও চাকুরীর শর্তাবলী এই আইনের বিধানানুযায়ী সরকার কর্তৃক নির্ধারিত হইবে।