ধারাঃ ২-খ। সরকার আইনসঙ্গতভাবে পুলিশের মহাপুলিশ পরিদর্শকের ক্ষমতা প্রয়োগের জন্য এইরূপ প্রতিটি সাধারণ পুলিশ জেলার জন্য কতিপয় ব্যক্তিকে নিয়োগ করিতে পারিবে। উক্ত ব্যক্তিগণ সরকারের অধীনে অন্য কোন পদে নিযুক্ত থাকিতেও পারেন বা নাও থাকিতে পারেন এবং এইরূপ সাধারণ পুলিশ জেলার মধ্যে সামগ্রিকভাবে পুলিশী প্রশাসন পরিচালনা এবং এই আইনের অধীনে অথবা অন্য কোন আইনের অধীনে মহাপুলিশ পরিদর্শককে প্রদত্ত সকল ক্ষমতা ও কর্তৃত্ব এই সকল ব্যক্তিবর্গের উপর অর্পিত হইবে।