ধারাঃ ২-ক। সরকার সঠিক বিবেচনা করিলে আইনসঙ্গতভাবে বিভিন্ন সময় বাংলাদেশকে যতগুলি প্রয়োজন সাধারণ পুলিশ জেলায় বিভক্ত করিতে পারিবে এবং বিভিন্ন সময় এইরূপ যেকোন সাধারণ পুলিশ জেলাকে আবার পরিবর্তন বা রদবদল করিতে পারিবে অথবা সঠিক বিবেচনা করিলে এইরূপ দুই বা ততোধিক সাধারণ পুলিশ জেলাকে আবার একত্রিত করিয়া একটিমাত্র পুলিশ জেলায় রূপান্তরিত করিতে পারিবে।