ধারাঃ ২৯। যেকোন পুলিশ কর্মচারী যদি নিম্নলিখিত যেকোন অপরাধ দোষী সাব্যস্ত হয়; যথাঃ- ১। কর্তব্যচ্যুতির কোন নিয়ম স্বেচ্ছাকৃত অমান্য করিলে। ২। উপর্যুক্ত কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করলে। ৩। পুলিশ আইনের ৯ ধারার বিধান লঙ্ঘন করে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে চাকরী ত্যাগ করলে। ৪। ছুটি ভোগ করতে গিয়ে যুক্তিসঙ্গত কারন ব্যতীত অতিবাস করলে। ৫। উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতীরেকে পুলিশের কর্ম ব্যতীত অন্য কোন কর্মে নিজেকে নিয়োজিত করলে। ৬। ভীরুতার অপরাধে অপরাধী হলে। ৭। পুলিশ হেফাজতে থাকাকালীন কোন আসামীর উপর অন্যায় ভাবে শারীরিক নির্যাতন বা আঘাত করলে। তবে তাহাকে বিচারার্থে ম্যাজিষ্ট্রেটের সমক্ষে সোপর্দ করা চলিবে…