ধারাঃ ২৮। এই আইনের অধীনে কোন ব্যক্তির পুলিশ হিসাবে নিযুক্তির অবসান ঘটিলে সেই ব্যক্তি নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগপত্র, পোশাক-পরিচ্ছেদ, সাজ-সরঞ্জামাদি এবং অন্যান্য প্রয়োজনীয় বস্তুসমূহ যাহা কর্তব্য সম্পাদনের নিমিত্ত তাহাকে দেওয়া হইয়াছিল তাহা উপযুক্ত কর্তৃপক্ষের নিকট জমা না দিলে ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারে তাহার অনধিক দুইশত টাকা জরিমানা অথবা ছয় মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদন্ড কিংবা উভয়বিধ দন্ড হইতে পারে।