ধারাঃ ২৭। (১) যদি কোন ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে এইরূপ সম্পত্তি অথবা যদি বিক্রয় করা হইয়া থাকে তবে উহার বিক্রয়লব্ধ অর্থ দাবি না করে অথবা পূর্ববর্তী ধারার (২) উপধারার অধীনে যদি উহা ইতোমধ্যে বিক্রয় করা না হইয়া থাকে তাহা হইলে সংশ্লিষ্ট জেলার ম্যাজিস্ট্রেটের আদেশে উহা বিক্রয় করিয়া দেওয়া হইবে। (২) পূর্ববর্তী উপধারার অধীনে এই সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ এবং ২৬ ধারার অধীনে এইরূপ সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ সম্পর্কে কোন দাবি প্রতিষ্ঠিত না হইলে উহা সরকারী কোষাগারে জমা হইবে।