ধারাঃ ২৬। (১) এইরূপ সম্পত্তি পাওয়া গেলে জেলার ম্যাজিস্ট্রেট উহা আটক করিতে পারিবেন এবং উহার সুনির্দিষ্ট বিবরণসহ ঘোষণা জারী করিতে পারিবেন এবং উহাতে কাহারও দাবি থাকিলে ঘোষণা প্রকাশের ছয় মাসের মধ্যে তাহাকে হাজির হইয়া তাহার অধিকার প্রতিষ্ঠা করিতে আদেশ দিতে পারিবেন। (২) এই ধারায় উল্লিখিত সম্পত্তির ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধি, ১৮৮২ এর ৫২৫ ধারার বিধান প্রযোজ্য হইবে।