ধারাঃ ২৫। কোন বেওয়ারিশ বা দাবিদারহীন সম্পত্তি পাওয়া গেলে প্রত্যেক পুলিশ সদস্যের কর্তব্য হইবে তাহা হেফাজতে লওয়া এবং সম্পত্তির একটি বিস্তারিত তালিকা প্রস্তুত করিয়া উহা জেলার ম্যাজিস্ট্রেটের নিকট দাখিল করা। এইরূপ সম্পত্তির নিষ্পত্তি সংক্রান্তে জেলা ম্যাজিস্ট্রেটের নিকট হইতে প্রাপ্ত আদেশানুযায়ী পুলিশ সদস্যগণ পরিচালিত হইবেন।